×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-০১
  • ২৩৩৪৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে শান্তর ডেপুটি হিসেবে থাকবেন মেহেদি হাসান মিরাজ।  সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত হবে সিরিজটি।

সম্প্রতি ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিলো, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের তিন ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত। তবে আফগানিস্তান সিরিজে অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন শান্ত। 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডান-হাতি পেসার নাহিদ রানা। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে ৫ টেস্ট খেলে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। ১০টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬ উইকেট আছে রানার।  

এক বছর পর দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। গেল বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটে খেলেছিলেন তিনি। ২০২২ সালে অভিষেকের পর দেশের হয়ে ১৫ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন নাসুম। 

এছাড়াও ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন বাঁ-হাতি ব্যাটার জাকির হাসান। গেল বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর দল থেকে ছিটকে পড়েন জাকির। অভিষেক ম্যাচে ১ রান করেছিলেন তিনি।  

জ্বর থেকে  এখনও সুস্থ হয়ে উঠতে না পারায় দলে রাখা হয়নি লিটন দাসকে। জ্বরের জন্য চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারেননি লিটন। 

দুই গ্রুপে ভাগ হয়ে আগামীকাল শনিবার ও রোববার দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ ক্রিকেট দল। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী  ৬, ৯ ও ১১ নভেম্বর সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat