×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২৩৪৩৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের জাহাজ নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি এ সময় শিপইয়ার্ডগুলোতে আন্তর্জাতিক মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং জাহাজ নির্মাণ শিল্পে শিশুশ্রম বন্ধের নির্দেশনা দেন।
আজ বুধবার নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত কর্ণফুলী শিপইয়ার্ড পরিদর্শনকালে এ আহ্বান জানান। পরিদর্শনকালে উপদেষ্টা জাহাজ নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, মালিকপক্ষকে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার বিষয়টি সবার আগে বিবেচনা করতে হবে। শ্রমিকদের অতিরিক্ত কর্মঘণ্টার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে। যথাসময়ে শ্রমিকদের বেতন ভাতা প্রদান করতে হবে।
উপদেষ্টা এ সময়ে কর্ণফুলী শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসিএ এর চারটি কোস্টাল প্যাসেঞ্জার ভেসেল ও তিনটি প্যাসেঞ্জার ক্রুজ ভেসেল এবং বিআইডব্লিউটিএ এর ড্রেজারসমূহের নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়ে বলেন, বিচ্ছিন্ন দ্বীপগুলো যেমন সন্দীপ, হাতিয়া ও মহেশখালীতে যাতায়াতের ক্ষেত্রে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর জনগণের দুর্ভোগ লাগবে সরকার এ সকল রুটে নৌ যোগাযোগ স্থাপন করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
উপদেষ্টা বিআইডব্লিউটিএ ডেমরার ছনপাড়াতে নির্মাণাধীন ইকোপার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নদীকেন্দ্রিক পর্যটনব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন,নদীকেন্দ্রিক পর্যটনব্যবস্থা চালুর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের সহজেই আকৃষ্ট করা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat