×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ২৩৪৩৮৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢালিউড মেগাস্টার শাকিব খান বছর ছয়েক আগে জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌকে সিনেমায় আসার আহবান জানিয়েছিলেন। তবে সেসময় ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ায় একটু সময় নিয়েছিলেন মৌ। আরও একবার নায়কের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন তিনি। 
মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশের একঝাঁক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।সেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন ঢালিউডের নবাব শাকিব খান।
 শাকিব খান বলেন, ‘মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত! আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো। অনেক ভালো করবা।’
অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমী মৌ বলেন,‘ শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। 
তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। 
এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।’
প্রায় এক দশকের শোবিজ ক্যারিয়ার মৌসুমী মৌয়ের। বর্তমানে সঞ্চালনার পাশাপাশি ছোট পর্দার নাটকেও ব্যস্ত সময় পার করছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat