×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ২৩৪৩৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে সহিংসতা ও অবৈধ বসতি নির্মাণের অভিযোগে এক বেসরকারি ইসরাইলি বসতি স্থাপনকারী প্রতিষ্ঠান আমানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত ১৮ নভেম্বর সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমানার বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের নিরাপত্তা ও সমর্থন দেয়ার পাশাপাশি পশ্চিম তীরের জমি দখল এবং উগ্র ইসরাইলি বসতি স্থাপনকারীদের মুখপাত্র হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।

যে ভবন নির্মাণ প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেটি আমানার সঙ্গে সম্পর্কযুক্ত। নাম: বিনয়ানেইবার আমানা। এই প্রতিষ্ঠানটি মূলত দখলকৃত জমির ওপর ভবন নির্মাণ করে ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রি করত।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা বাসিন্দা আমানা এবং বিনয়ানেইবার আমানার সঙ্গে অর্থ লেনদেন করতে পারবেন না। পাশাপাশি এই দুই সংস্থায় কর্মরতদের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং যুক্তরাষ্টে এই দুই সংস্থার যত সম্পত্তি রয়েছে, তাও জব্দ থাকবে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে সহিংসতা উসকে দেয়ার অভিযোগে গত সপ্তাহে বিনয়ানেইবার আমানা এবং ইসরাইলি মন্ত্রিসভার দুই সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের প্রায় ৯০ জন আইন প্রণেতা।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, আইন প্রণেতাদের সেই আহ্বানের প্রতি সম্মান জানিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ওই দুই মন্ত্রির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat