×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ২৪৩৪৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রটারী জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এককভাবে কারো কৃতিত্ব নেই। সকল শ্রেনী-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়েছে।

আজ বুধবার ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার আয়োজনের জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ছাত্রশিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এক শ্রেণীর মানুষ ফ্যাসিবাদে জড়িতদের মামলা থেকে রক্ষার জন্য কাজ করছে। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। কোন নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে তার শ্রেণীতে প্রথম হতে হবে। শিক্ষকের প্রিয় পাত্র হতে হবে। তবেই ছাত্রশিবিরের কর্মিরা অন্যদের থেকে ব্যতিক্রম হবে। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারী এসএম সালাউদ্দিন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হুসাইন বিশ্বাস, সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক আবিদ হাসান, ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যপক খিয়ামউদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat