×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ২৩৩৪৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলায় আজ নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে ই-কমার্স বিজনেস স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে কক্সবাজার আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার- এর সভাপতি জিএএম আশেক উল্লাহ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো মাহবুবুর রহমান, কক্সবাজার উইমেন চেম্বারের সভাপতি জাহানারা ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ২৬০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat