×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ২৩৪৫৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের উন্নয়ন প্রকল্প এবং বিদেশী সাহায্য প্রাপ্ত প্রকল্পগুলোর গতি তরান্বিত করতে ও নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।

উপদেষ্টা জানান, বর্তমান অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাজের গতিশীলতা আনতে কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে তারা বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন প্রকল্প এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীজন হতে পেরে তারা গর্বিত। স্থানীয় সরকার উপদেষ্টার কাছে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং দ্রুত বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। 

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat