×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ৪৩৪৫৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৩ সালের শান্তিকালীন পদক এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদেরকে (এয়ার) ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়েছে। 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাদের মাঝে শান্তিকালীন সময়ে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদেরকে (এয়ার) ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ সোমবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন। এছাড়াও তিনি শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। 
বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যদের মাঝে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের জন্য ৩৯ জন বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। 
উল্লেখ্য, অসীম সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ মরহুম স্কোয়াড্রন লীডার মুহাম্মদ আসিম জাওয়াদকে মরণোত্তর বিমান বাহিনী পদক (ইইচ) মরহুমের স্ত্রী ও মায়ের নিকট হস্তান্তর করা হয়। 
এছাড়াও একই অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালের জন্য নির্বাচিত ছয় জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়। 
পদক, ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। শান্তিকালীন পদক এবং শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসির (এয়ার) ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটির আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat