×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৩৪৩৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ বৃহস্পতিবার বিকেলে তিনি আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান। 

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের প্রত্যেকের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

নিটোরে চিকিৎসাধীন অনেকে ডিএমপি কমিশনারের কাছে তাদের অনুভূতি প্রকাশের একপর্যায়ে তারা পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হয়ে কাজ করার কথা বলেন। কমিশনার তাদের প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন। 

তিনি বলেন, পুলিশ ছাত্র-জনতার শত্রু নয়। অতীতে স্বার্থান্বেষী মহল ও উচ্চাভিলাষী কিছু পুলিশ কর্মকর্তা তাদের কর্মকান্ডের মাধ্যমে পুলিশকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। 

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান পুলিশ জনগণের পুলিশ হওয়ার অঙ্গীকার নিয়ে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করছে।

এসময় ডিএমপি কমিশনার আহতদের সুচিকিৎসাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মো: আবুল কেনানসহ হাসপাতালের ডাক্তার ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat