×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ৫৬৫৪৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তন সাধন করা এখন সময়ের দাবি। আমরা নির্যাতন মুক্ত একটি সুন্দর সমাজ এবং দেশ গড়তে চাই। 

আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ পালন উপলক্ষে এক র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের নেতৃত্বে রোববার একটি র‌্যালি কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ৪০ শতাংশ নারী সহিংসতার শিকার হচ্ছেন। এ সহিংসতা দূর করতে হবে, নজরদারি বাড়াতে হবে। একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে হবে। এজন্য নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা ও আন্তরিকতার সাথে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি।’ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর শুরু হয়েছে এবং শেষ হবে ১০ ডিসেম্বর।  

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মন্ত্রণালয়াধীন দপ্তর, সংস্থা, বিভিন্ন নারী সংগঠন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও এনজিও সমূহের সমন্বয়ে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat