×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৩৪৭৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বীরের বেশে ফেরার অপেক্ষা করছে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, তারুণ্যের অহংকার, গণমানুষের প্রাণপ্রিয় নেতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল মিথ্যা মামলা প্রত্যাহারের পর খুব শিগগির দেশে ফিরে আসবেন।

মির্জা আব্বাস আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘২১ আগস্ট’র গ্রেনেড হামলা বিদেশি শক্তির পূর্ব পরিকল্পিত একটি হামলা ছিল। তারা এই অপকর্ম করে খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল এবং ভুল, মিথ্যা, সাজানো মামলায় সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজাও দিয়েছিল। বিজয়ের মাসের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই। সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা ন্যায়বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি।’

এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি নেতা আরো বলেন, ‘আমরা লক্ষ্য করছি এ সরকারের মধ্যে কিছু লোক সরকারকে ভুলপথে পরিচালিত করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্যাগ করার চেষ্টা চলছে। বিএনপি’র বদনাম করাই তাদের লক্ষ্য।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat