×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৪৩৪৫৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেয়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপারের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার পুলিশের আবেদনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। দুই আসামি হলেন- ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার ছেলে হেলপার রিফাত মিয়া (১৮)। তারা ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা।

রিমান্ড শুনানিতে অংশ নেয়া আইনজীবী মো. শাহজাহান জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেয়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে সড়ক পরিবহন আইনের ৫৮ ধারায় তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় অংশ নিতে আসেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। ওইদিন সন্ধ্যায় আইনজীবী সাইফুলের গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন তারা। ফারাঙ্গা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওঠার পথে তাদের গাড়িবহরের টয়োটা প্রিমিও মডেলের একটি গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে কারটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও সহকারীকে ধরে ফেলেন। পরে তাদের লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহমেদ নেওয়াজ বাদী হয়ে ট্রাকচালক মুজিবর রহমান ও তার ছেলে হেলপার রিফাত মিয়াকে আসামি করে মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat