×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৪৩৬৪৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি উৎক্ষেপণ পরীক্ষা চালানো তদারকি  করেছেন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য পূর্ণ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম ‘কেসিএনএ’ এ তথ্য জানিয়েছে।
পিয়ংইয়ং থেকে এএফপি আজ একথা জানায়।ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে কিম বলেন, যেসব শত্রু উত্তর কোরিয়ার নিরাপত্তার পরিবেশ ক্ষতিগ্রস্ত করার যে চেষ্টা চালাচ্ছে- তাদের সতর্ক করতে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা এবং পারমানবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা দেখানো হয়েছে। শক্তিশালী আঘাত করার ক্ষমতাই নিখুঁত প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ দেয় বলে তিনি মন্তব্য করেন।
বুধবার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের কাছে সাগরের উপর দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ।
এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুধবার সকাল থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তরের প্রস্তুতি টের পায় এবং স্থানীয় সময় সকাল ৮টার দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্রের গতিপথের দিকে নজর রাখে।
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডারে যোগ করতে উত্তর কোরিয়া বেশ কয়েকবছর ধরেই চেষ্টা চালিয়ে আসছিল। তাদের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অবশ্য আন্তর্জাতিক মহলকে খুব একটা চিন্তিত দেখা যাচ্ছে না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ব্যবহারে তাদের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat