×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৬৭৬৫৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জনসেবা চত্ত¦রে কার্যক্রমের উদ্বোধন করেন। 

এতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি, ড্রেসিং করা বয়লার মুরগীর কেজি ২৫০ টাকা এবং ডিম এক ডজন ১১৪ টাকা, গরুর দুধ ৮০ টাকা লিটার বিক্রি করা হয়। সপ্তাহে পাঁচদিন এই কর্মসূচি চলবে পুরো রমজান মাসে। 

এ সময় উপদেষ্টা বলেন, রমজান মাসে মাংস, দুধ, ডিমসহ যে সব জরুরি পণ্যের চাহিদা বেশী রয়েছে, সে সব পণ্য উল্লেখিত দামে বিক্রি করা সম্ভব। তিনি বলেন, যে সব এলাকায় নিম্ন আয়ের মানুষ বেশি থাকে এবং জুলাই বিপ্লবে যে সব এলাকার মানুষের বেশি   সম্পৃক্ততা ছিল, সে সব জায়গা বেছে নেয়া হয়েছে এই কর্মসূচির জন্য।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন ও জেলা মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat