×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ৩৪৭০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, মার্কিন প্রশাসন ইউক্রেনের  জন্য অর্থায়নের বিষয়টি পুনর্বিবেচনা করছে।

তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা পরিষদ আমাকে এই বিষয়ে যা বলেছে, তা হলো যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য তহবিল স্থগিত অথবা তারা পুনর্বিবেচনা করছে।’ বিষয়টি পরিস্কার হওয়ার ব্যাপারে আমি আপনাদের গোয়েন্দা বিষয়গুলোর ক্ষেত্রে হয় জাতীয় নিরাপত্তা পরিষদ অথবা সিআইএ-এর কাছে পাঠাতে পারি।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

এরআগে পেন্টাগনের এক কর্মকর্তা তাস’কে বলেছেন, মার্কিন সশস্ত্র বাহিনী ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছে। তার মতে, এই পদক্ষেপ সমস্ত মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে প্রযোজ্য যা এখনও ইউক্রেনে পৌঁছায়নি। যার মধ্যে বিমান ও জাহাজে পরিবহন করা অস্ত্র বা পোল্যান্ডের ট্রানজিট জোন থেকে পাঠানোর অপেক্ষায় থাকা অস্ত্র ও অন্তর্ভুক্ত।

সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ নিশ্চিত করেছেন, প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে সমস্ত গোয়েন্দা তথ্য ভাগাভাগি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat