×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ৩৫৪৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাসপোর্ট চেয়ে মাইকেল চাকমার আবেদনটি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।

পাসপোর্ট না পেয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা রিট পিটিশন দায়ের করেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের প্রতি আজ রুলসহ অন্তবর্তীকালীন নির্দেশ দেন।

আদালতে মাইকেল চাকমার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ মাহমুদ হাসান ও অ্যাডভোকেট মনিরা হক মনি।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।

গত ৭ আগস্ট আয়নাঘর থেকে মুক্তি পান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat