×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ৪৩৫৪৩৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার দুপুরে নগরের আগ্রাবাদে পিডিবি কার্যালয়ে দুদক অভিযান চালায়।
পিডিবির কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে ২৬ বছর আগে মারা যাওয়া এক কর্মচারীর পেনশনের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান শেষে এ জালিয়াতির ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের আগ্রাবাদে পিডিবি কার্যালয়ে এ অভিযানের নেতৃত্ব দেন দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ আলম।

জানা গেছে, ১৯৯৯ সালে চট্টগ্রামে পিডিবিতে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত অবস্থায় মারা যান মোজাফফর আহমেদ। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তার তিন ছেলে। ২০১১ সালে মনোনীত উত্তরাধিকার অর্থাৎ স্ত্রীর কাছ থেকে ক্ষমতা পেয়ে পেনশনের ১৫ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ছেলে। সেই ছেলের তখন বয়স ছিল ১৪ বছর।

সম্প্রতি মৃত মোজাফফরের বঞ্চিত অপর দুই ছেলে দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ করেন। এতে পিডিবির কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে পিতার পেনশনের টাকা জালিয়াতির মাধ্যমে তাদের অপ্রাপ্তবয়স্ক ভাইকে দিয়ে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ করা হয়।

এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে যাওয়া দুদক জেলা কার্যালয়-১ এর উপ সহকারী পরিচালক আপেল মাহমুদ বলেন, মৃত কর্মচারীর স্ত্রীর তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে টাকা উত্তোলনের ক্ষমতা প্রদান সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করেছি। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এখন সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশের যে অভিযোগ করা হয়েছে, সেটা আমরা তদন্ত করে দেখব। আমরা রেকর্ডপত্রগুলো সংগ্রহ করেছি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat