×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৯
  • ২৪৩৪৫৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চন্দনাইশে তিন অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা।
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে গড়ে ওঠা তিন ইটভাটাকে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এসব প্রতিষ্ঠানকে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ না থাকার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন -২০১৩ অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইন্সেস না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ও হাশিমপুর ইউনিয়নে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। 

তিন ইটভাটা হলো- কাঞ্চননগর জে.এম.সি ব্রিকস, কাঞ্চননগর মেসার্স রহিম ব্রিকস, ও হাশিমপুর মেসার্স আলী শাহ ব্রিকস। 

ডিপ্লোমেসি চাকমা বলেন, অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইন লঙ্ঘন করায় ৩টি অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat