×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-২০
  • ৫৬৫৬৫৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির জাতীয় প্রাসাদে এক অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেন। ছবি: ফজল আনসারীর ফেসবুক
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বাংলাদেশের সঙ্গে মেক্সিকোর দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার জন্য তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির জাতীয় প্রাসাদে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

এসময়, রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান।

তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণও জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ২০২৫ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আসন্ন ৫০তম বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও মেক্সিকোর বাণিজ্য, সংস্কৃতি ও দু’দেশের জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের এই মাইলফলক, বিদ্যমান সহযোগিতা আরও গভীর করতে একটি মূল্যবান সুযোগ নিয়ে এসেছে।

রাষ্ট্রদূত শাইনবাউমকে ঢাকায় মেক্সিকান দূতাবাস খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানান এবং ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন।

এ সময় মেক্সিকোর প্রেসিডেন্ট রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকান সরকারের সহায়তার আশ্বাস দেন।

ঐতিহাসিক জাতীয় প্রাসাদ, প্রেসিডেন্টর কার্যালয় ও মেক্সিকোর প্রেসিডেন্টের সরকারি বাসভবন পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat