×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৩-২১
  • ৫৪৬৫৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ঢাবি শিক্ষার্থীদের।
আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যৌথভাবে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জোয়াবায়ের বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত এমন একটি দলকে নিষিদ্ধের দাবিতে আমাদের এখনো রাস্তায় নামতে হচ্ছে। এখনো তাদের বিচার হয়নি। বরং কিছু রাজনীতিবিদ তাদের আবার জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা বলছেন এটি হবে ‘ভালো আওয়ামী লীগ’। কিন্তু আমরা আওয়ামী লীগের মধ্যে মধ্যে ন্যূনতম অনুশোচনা দেখছি না। বরং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আমাদের হুমকি দিচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে কোন বিকল্প নেই।

এই দাবির বাস্তবায়নের লক্ষ্যে তিনি নতুন একটি প্ল্যাটফর্ম ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ ঘোষণা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক শীর্ষ সমন্বয়ক মুসাদ্দেক ইবনে মোহাম্মদ বিন আলী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা দরকার।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সাত মাস পার না হতেই এখনো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি তুলেনি।

তিনি নবগঠিত প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি হিসেবে ২২ মার্চ রাজু স্মারকে অবস্থান ও ইফতার কর্মসূচির ঘোষণা দেন এবং সকল মতাদর্শের মানুষকে এতে যোগ দেয়ার আহ্বান জানান।

তিনি আশ্বাস দেন, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat