×
ব্রেকিং নিউজ :
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত অপ্রত্যাশিত প্রত্যাবর্তনকেই ক্যারিয়ার পুনরুত্থানের কারণ মানছেন নাওয়াজ মালাইকার রেস্তোরাঁয় এক প্লেট খিচুড়ির দাম ৭৫০, এক বোতল পানি ৪৭৫ টাকা! দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৪-২১
  • ২১৩৪৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে পরীক্ষায় ১০টি বোর্ডে মোট অনুপস্থিত ছিল ২৭ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৭৯ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক। মোট অনুপস্থিতের হার ১ দশমিক ৬৮ শতাংশ।

আজ বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজকের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৩ লাখ ৬৭ হাজার ৫১৬ জন অংশ নেয়ার কথা থাকলেও ৩ লাখ ৬২ হাজার ৭৫০ পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় ৪ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৫ হাজার ১৭১ জনের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা বোর্ডে ১ লাখ ৫২ হাজার ১৯২ জনের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৩৯২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

যশোর বোর্ডে ১ লাখ ৩২ হাজার ৮৩০ জনের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৮৫৭ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৯ ৭৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ২৯ হাজার ৯৪১ জনের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৫৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ৩৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সিলেট বোর্ডে ৮৮ হাজার ৪৪৭ জনের মধ্যে ৮৭ হাজার ৩৪০ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ১০৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

বরিশাল বোর্ডে ৮১ হাজার ৬৩৩ জনের মধ্যে ৮০ হাজার ৩৫৯ পরীক্ষার্থী অংশ নেয়। ১ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৮০টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার ৮৭৯ জনের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ১৭২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ৭০৭ জন অনুপস্থিত ছিল। এ বোর্ডে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ১ হাজার৪১৪ জনের মধ্যে ১ লাখ ২৪৩ শিক্ষার্থী উপস্থিত ছিল। ১ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বোর্ডে ১১ জন পরীক্ষার্থী ও ২ জন পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৫ হাজার ৭০৩ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৩ জন। মোট ১০ হাজার ৬৩০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতের হার ৪ দশমিক ১৬ শতাংশ। এ বোর্ডে ২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat