×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২২
  • ৩৩৪৪৫৯৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্চে ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা থাকলেও ত্রাণ প্রচেষ্টা সহজ করার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও দাতাসংস্থাগুলো এর মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়েছে। 

গৃহযুদ্ধের সূত্রপাত ঘটিয়ে ২০২১ সালে ক্ষমতা দখলকারী সামরিক জান্তা ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর বলেন, তারা তাদের প্রতিপক্ষের উপর আক্রমণ বন্ধ রাখবে। ভূমিকম্পের  ফলে ৩ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। 

সংঘাত পর্যবেক্ষক এবং বাসিন্দারা বলছেন, ২০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন উভয় পক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল। আজ মধ্যরাতে এর মেয়াদ শেষ হওয়ার কথা। 

এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি বাড়ানো হয়নি বলে জানিয়েছে। তবে, এ ব্যাপারে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাতিসংঘের মতে মিয়ানমারে গত ২৮ মার্চের ভূমিকম্পে ৬০ হাজারের বেশি মানুষ তাঁবুতে আশ্রয় নিয়েছেন এবং সেসময় প্রায় ২০ লাখ মানুষের  জরুরি সহায়তা ও সুরক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। দেশটিতে অব্যাহত লড়াই সত্ত্বেও, ভূমিকম্পের চতুর্থ সপ্তাহান্তেও মানবিক গোষ্ঠী এবং আঞ্চলিক শক্তিগুলোর ত্রাণ প্রচেষ্টা অব্যাহত থাকায় মিয়ানমারে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার আহ্বান জানিয়েছে। 

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং ব্যাংককে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও ১০ দেশের জোট সাউথ-ইস্ট এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান)-এর চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেন। বৈঠকে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি মিয়ানমারের বিরোধী জাতীয় ঐক্য সরকারের সাথেও কথা বলেছেন। তারাও ভূমিকম্পের পরে একই রকম যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছেন।

এই বৈঠকের পর আনোয়ার ইব্রাহীম সাংবাদিকদের বলেন, উভয় পক্ষই একমত হয়েছে "যুদ্ধের প্রসার এড়াতে তারা যা কিছু করা প্রয়োজন তা করবে"।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat