×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ২৩৪৩৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও।যদিও মাঝেমধ্যেই নানা মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়তে হয় লুবাবাকে।
সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছেন লুবাবা। সেটা জানিয়ে ফেসবুকে রিল আপলোড করেন তিনি। সেই রিলসের অডিওতে তিনি বলেন, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।’
সিমরিন লুবাবার জন্ম সংস্কৃতিমনা পরিবারে। দাদার অনুপ্রেরণায় এসেছিলেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে। বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সিনেমাতেও মিষ্টি সব চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন।
তবে হুট করেই যেন নিজেকে বদলে ফেলেছেন তিনি। আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এজন্য নেটিজেনদের কাছে এখন খুব পছন্দের নাম সিমরিন লুবাবা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat