×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৩৪৫৫৪৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের কাশ্মিরের পেহেলগামে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারায় বহু পর্যটক। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। আর এতে রীতিমতো ক্ষুব্ধ সারা ভারতবর্ষ। 
এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তারকারাও। এমনকি পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কাশ্মীর হামলার প্রতিবাদে। কিন্তু অদ্ভূত ভাবে পোস্ট করার কয়েক মুহূর্ত পরেই সেটি ডিলিট করে দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার আনুমানিক রাত নয়টার দিকে একটি স্টোরি প্রকাশ করেন মাহিরা খান। তাতে তিনি লেখেন, ‘বিশ্বের যে কোনো জায়গা থেকে যেকোনো হিংসাত্মক ঘটনা কাপুরুষতার পরিচয়। পেহেলগামে নিহত সকলের প্রতি আমি শোকাহত।’
কিন্তু এই পোস্ট করেও তা ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই অর্থাৎ শুক্রবার সকালে মুছে দেন মাহিরা। কিন্তু কেন এই পোস্ট মুছে দিলেন, তা এখনও স্পষ্ট নয়।
ইতোমধ্যে পাকিস্তান থেকে অভিনেতা ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেনও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat