×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৮
  • ১৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশের একদল তরুণ শিল্পীদের শিল্পকর্ম জাপানের গ্যালারিতে শোভা পাচ্ছে। মোট ৭৫টি শিল্পকর্মের মধ্যে ১৪টি রয়েছে কারুশিল্প। বাকিগুলো চিত্রশিল্প। মিট দ্যা আর্টিস্ট’এর আওতায় এবং ‘দ্যা আসাহি শিনবুন ফাউন্ডেশন,জাপান’-এর আংশিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যলয়ের চারুকলা বিভাগের সাবেক কয়েকজন শিক্ষার্থী নিজেদের প্রচেষ্টায় এই প্রদর্শনীর উদ্যোগ নেন। আর তাতে সহযোগিতার হাত সম্প্রসারিত করেন জাপানি চিত্রশিল্পী ইয়শিমি নিশি। এই  ইয়শিমি নিশি ২০১২ সালে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা বিভাগে একটি ওয়ার্কশপ করেন। সেখানে যোগ দিয়েছিলেন বেশ কিছু শিক্ষার্থী চিত্রশিল্পী। নিশি তাদের আগ্রহ দেখে অনুপ্রাণিত হন। তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। ২০১৬ সালে নিশি শিক্ষার্থীদের জাপানে তাদের চিত্র প্রদর্শনী করার সুযোগের কথা জানান। নিজেদের মধ্যে লিয়াজো করে ২০১৭ সালে তাদের সম্মতির কথা জানান দিলে নিশি বাকি সব কাজ সম্পন্ন করেন। ১৯ এপ্রিল টোকিওর ‘দ্যা সাতো মিউজিয়াম অফ আর্ট’ গ্যালারি তে গুশ  শিরোনামে চিত্র প্রদর্শনীটির উদ্ভোধন করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।  ১ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ১৩ জন শিল্পীর ৭৫টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়। স্থান পাওয়া শিল্পীদের সকলের বয়স ৩০ এর নিচে। তারা হচ্ছেন- রাজিব হোসেন ভুঁইয়া, অপরাজিতা রহমান, মেহেনাজ তাবাসসুম, সুস্মিতা সাহা রিমি, আঁখিনুর বিনতে আলী, জাকিয়া আহমেদ ঝুমা, নুসরাত জাহান লাকী, আরিফা সুলতানা, ফেদেয়া শাহনাজ, নির্মল অধিকারী, জিন্নাতুন জান্নাত,  মাহমুদা সিদ্দিকা, হৃদি আরিদ্রা আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat