×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ৩৪৫৩৪৮৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার নাটোরে জেলা আইনজীবী ভবনে 'জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৫' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা লিগ্যাল এইড দপ্তরে বিগত এক বছরে ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা হয়েছে। 

নাটোরে আজ  সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী ভবনে 'জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৫' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মো. নাসিরুল হক।

এতে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আব্দুর রহিম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রুহুল আমিন তালুকদার টগর ও সাধারণ সম্পাদক এডভোকেট শরিফুল হক মুক্তা, লিগ্যাল এইড প্যানেলের সেরা আইনজীবী এডভোকেট শাহাদত হোসেন, জেলা লিগ্যাল এইড দপ্তর থেকে সেবা গ্রহীতা রুপালী খাতুন ও রিপন আলী।

স্বাগত বক্তব্যে সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি আরো জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষসমূহের মধ্যে আপোষ মীমাংসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। 

তিনি বলেন, দাপ্তরিক মধ্যস্থতায় ৪৬ লাখ ৭২ হাজার টাকা আদায় করে দেওয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়াও বিগত এক বছরে এই দপ্তরের মাধ্যমে ৫৫১ ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে এবং বিনামূল্যে ৫১৯টি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা হচ্ছে।

আইনী সুরক্ষা প্রদানের এই কার্যক্রম আগামীতে আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে সকাল পৌনে ৮টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

এরপর জেলা লিগ্যাল এইড দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এর পাশাপাশি দিবসটিকে ঘিরে আয়োজিত হয় বৃক্ষরোপণ ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat