×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০১
  • ৩৪৬৫৮৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধান মানব ইউনুচ হাওলাদার।
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনভর সমাবেশে নানা পেশার মানুষের অংশগ্রহণ ছিল ।  

আজ দুপুরে পবিত্র কুরআন তিলওয়াতের মধ্য দিয়ে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। তিনি ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন।

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বিএনপির প্রতিটি সমাবেশে নেতাকর্মীদের দারুণ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করতে দেখা গেছে। আজকের এই শ্রমিক সমাবেশের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি । 

নেতাকর্মীরা নানা জনে রঙিন ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হয়েছেন। তবে শ্রমিক সমাবেশে বিশেষভাবে নজর কেড়েছে ধান মানব ইউনুচ হাওলাদার। 

ইউনুচ হাওলাদারের বাড়ি পটুয়াখালি জেলার দুমকী উপজেলায়। তিনি পেশায় একজন রিকশা চালক। শ্যামনগর থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে তিনি  জানান। 

সরেজমিন সমাবেশ এলাকায় গিয়ে দেখা যায়, ইউনুচ হাওলাদার ধানের শীষ দিয়ে তার পুরো শরীর আবৃত করে রেখেছেন। আর তাকে ঘিরেই সমাবেশ স্থলে চলছে নেতাকর্মীদের আলোচনা। কেউ কেউ এসে তার সাথে ছবি তুলছেন। কুশলাদিও বিনিময় করছেন অনেকেই। তার বুকে পিঠে নিজের নাম ও জেলার নাম লেখা।  

ধানের শীষ বিএনপির দলীয় প্রতীক। ইউনুচ হাওলাদার জানান, দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি আজকের এই সমাবেশে এভাবে সেজেছেন। 

তিনি বলেন, বিএনপির রাজনীতি দীর্ঘদিন থেকে করে আসছি। একটা সময়ে রাজনীতি করার কারণে ঢাকা থেকে এলাকায় চলে যেতে হয়েছে। এলাকায় গিয়েও শান্তিতে থাকতে দেয়নি স্থানীয়রা। গ্রেফতারের ভয়ে অনেক রাত ধান ক্ষেতে কাটাতে হয়েছে। বিএনপির প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে তিনি ধানের শীষ দিয়ে নিজেকে আবৃত করেছেন বলে জানান। 

ধানের শীষ গায়ে জড়িয়ে সেজে আসার বিষয়ে তিনি বলেন, ধানের শিষগুলো পটুয়াখালী থেকে নিয়ে আসা। সমাবেশে দুইজনের সহায়তায় তিনি ধানের শীষ গায়ে জড়িয়েছেন। 

ইউনুচ হাওলাদারের সাথে কথাগুলো বলছিলাম বিএনপির পার্টি অফিসের নিচে। কথা বলার মাঝেই নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছেন ছবি তোলার জন্য। পার্টি অফিসের নিচে একপাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি টাঙানো। সেই ছবির পাশে দাঁড়িয়ে তিনি সবার সাথে ছবি তুলেছেন। এক পর্যায়ে পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়েন ইউনুচ হাওলাদার। পার্টি অফিসের ভেতরে উপস্থিত নেতাকর্মীদেরকে তার সাথে কুশলাদি বিনিময় ও ছবি তুলতে দেখা যায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat