×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৪৫৬৫৪৩৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বার্সার বিপক্ষে ফিরতি লেগে মার্টিনেজের খেলা নিয়ে সংশয় -ছবি : সংগৃহীত
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী সপ্তাহে বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে ইন্টার মিলান অধিনায়ক লটারো মার্টিনেজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

আর্জেন্টাইন এই স্ট্রাইকার বুধবার স্পেনে প্রথম লেগে ৩-৩ গোলে ড্রয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে আর খেলতে পারেননি। ইন্টার কোচ সিমোনে ইনজাগি মঙ্গলবার সান সিরোতে ফিরতি লেগে মার্টিনেজের ফেরা নিয়ে তখনই সংশয় প্রকাশ করেছিলেন।

শুক্রবার ইন্টারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে হ্যামস্ট্রিং চোটে ছিটকে পড়েছেন মার্টিনেজ। তবে কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে এই বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ইতালিয়ান বিভিন্ন গণমাধ্যমে দাবী অন্তত এক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এর অর্থ হচ্ছে শনিবার ভেরোনার বিপক্ষে সিরি-এ ও মঙ্গলবার বার্সেলোনার বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচটিতে মার্টিনেজ অনুপস্থিত থাকবেন।

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২১ গোল করে এখনো পর্যন্ত ইন্টারের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন মার্টিনেজ। এর মধ্যে ৮টি গোল এসেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat