×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ৩৪৫৫৫৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে গত বছর বিপুল জয়ের পর শ্রীলঙ্কার বামপন্থী সরকার মঙ্গলবার স্থানীয় নির্বাচনে প্রথম পরীক্ষার মুখোমুখি হয়েছে। দেশটি সম্প্রতি অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠেছে।

কলম্বো থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে ভোটারদের কাছে ৩৩৯টি স্থানীয় কাউন্সিল সংস্থাকে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারি তার ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জোটে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

দিশানায়েকে, সেপ্টেম্বরের  প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তিনি তার জনপ্রিয়তাকে পুঁজি করে দুই মাস পর অনুষ্ঠিত সংসদীয় ভোটেও জয় নিশ্চিত করেন।

ক্ষমতায় আসার পর থেকে, ৫৬ বছর বয়সী দিশানায়েকে তার পূর্বসূরির সম্মত একটি অজনপ্রিয় আইএমএফ বেলআউট ঋণের শর্তাবলী পুনর্বিবেচনার প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন এবং উচ্চ শুল্ক বজায় রেখেছেন।

দিশানায়েকে কলম্বোতে মে দিবসের সমাবেশে বলেন, ‘অর্থনীতি তলানিতে পৌঁছেছে। আমাদের সামনের বাস্তবতার প্রকৃতি বুঝতে হবে।’

 তিনি বলেন, প্রশাসনের সকল স্তরে ‘দুর্নীতি ও অবক্ষয়’ দূর করার লক্ষ্যে স্থানীয় কাউন্সিলগুলোয় তার দলের জয়লাভ অপরিহার্য। 

তিনি ট্রেড ইউনিয়নগুলো ‘ছোট ছোট বিষয়’ নিয়ে আন্দোলন না করার এবং বর্ধিত কল্যাণের প্রতিশ্রুতি পূরণের জন্য তার সরকারকে আরও সময় দেওয়ার আহ্বান জানান।

প্রায় ১ কোটি ৭১ লাখ মানুষ নির্বাচনটিতে ভোট দেবে। আগের দুটি জাতীয় নির্বাচনে ভোটদানকারীর সংখ্যাও একই রকম ছিল। মঙ্গলবারের ভোটে ৮ হাজার ২৮৭ জন কাউন্সিলর পদের বিপরীতে ৭৫ হাজার ৫৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কোনও উচ্চ-প্রোফাইল ব্যক্তিত্ব নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচনটির প্রচারণা ছিল নিষ্প্রভ। বুধবার দুপুরের মধ্যে ফলাফল আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat