×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৬
  • ২৩৪৩২৩৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি : সংগৃহীত
দাফনের প্রায় ৬ মাস পর নরসিংদীর মাধবদীতে দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোবারক হোসেনের মরদেহ উত্তোলন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য আদালতের নির্দেশে মরদেহ তোলা হয়। মোবারক হোসেন মাধবদী পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেনের মেজো ছেলে।

নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এ মরদেহ উত্তোলন করা হয়। এসময় মোবারক হোসেন এর পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত ২২ মার্চ শনিবার সকালে কবরস্থানে মোবারক হোসেনের কবর ঢেকে রাখা লোহার মাচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পায়।

এ সময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন আলামত দেখা যায়। এতে সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন।

সম্প্রতি আদালত কবর হতে মরদেহটি উত্তোলন ও ময়না তদন্তের নির্দেশে দেন। নির্দেশনা অনুযায়ী মরদেহ উদ্ধার করা হয়।

প্রায় ৬ মাস আগে হঠাৎ স্ট্রোক করে কাউন্সিলর মোবারকের মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে মরদেহ দাফন করে পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat