×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-০৫-২৫
  • ২৩৪৩৩৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি
ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ভূমি সেবা জনবান্ধব করা হচ্ছে।

আজ রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে ভূমি মেলা, ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি বলেন, ‘ভূমি সেবা প্রদানে আধুনিক বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির ব্যবহারের ফলে সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘সরকার ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা শতভাগ অনলাইন করাসহ এ সংক্রান্ত যাবতীয় পেমেন্ট ক্যাশলেস করা হয়েছে। অনলাইনেই ভূমি উন্নয়ন কর দেওয়া সম্ভব হচ্ছে, ফলে দৈনিক গড়ে ১০-১২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে। ভূমি সেবার সাথে যুক্ত হয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) তথা পেমেন্ট গেটওয়েসহ অর্থ বিভাগের এ-চালান সিস্টেম। এতে নাগরিকদের অনলাইন সিস্টেমে পরিশোধিত ফি- সমূহ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে।’

সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম সালাহউদ্দিন নাগরী, মন্ত্রণালয়ের অধিগ্রহণ ও খাসজমি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ হাসান, জরিপ ও সায়রাত অনুবিভাগের অতিরিক্ত সচিব সায়মা ইউনুস এনডিসি, মো. আব্দুর রউফ এনডিসি, আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান, মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিবসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat