×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৬৫৮১৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোনাল্ডো জুনিয়র
পর্তুগাল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ছেলে রোনাল্ডো জুনিয়র। পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো সৌদি পেশাদার ক্লাব আল নাসরর খেলোয়াড়। সেই ক্লাবের জুনিয়র দলে আছেন ১৫ বছর বয়সী রোনাল্ডো জুনিয়র। তুরষ্কে অনুষ্ঠিতব্য ফেডারেশন্স কাপ টুর্নামেন্টে ২২ সদস্যের পর্তূগাল দলে জায়গা করে নিয়েছেন তিনি। 
আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য যুব টুর্নামেন্টে স্বাগতিক তুরষ্ক, ওয়েলস ও ইংল্যান্ডের সাথে খেলবে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। 
গত মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের ট্রায়ালে ডাক পেয়েছিলেন রোনাল্ডো জুনিয়র। বাবার সাথে খেলতে খেলতে নিজেকে পরিনত করে তুলেছেন, যার পুরস্কার হিসেবে প্রথমবারের মত ছোটদের জাতীয় দলে ডাক পেলেন তিনি। 
এর আগে বাবার সাবেক ক্লাব জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলের সাথেও অনুশীলন করেছেন রোনাল্ডো জুনিয়র। ২০২২ সালের ডিসেম্বরে সৌদি পেশাদার ক্লাবে যোগ দেন। 
২০০১ সালে রোনাল্ডোর পর্তুগাল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে অভিষেক হয়েছিল। এরপর সিনিয়র দলের হয়ে ২২৩ ম্যাচে ১৪৩ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডো বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat