×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ৪৩৪৫৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ও ক্রীড়া একে অপরের পরিপূরক। একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে যেমন গঠনমূলক শিক্ষা প্রয়োজন, তেমনি শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য। 

তিনি বলেছেন, শরীরকে সুস্থ্য রাখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা, সহনশীলতা ও নেতৃত্বগুণও গড়ে ওঠে। ক্রীড়া চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

আগামীকাল ২৩ অক্টোবর ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আজ দেয়া এক বাণীতে সরকারপ্রধান এসব কথা বলেছেন।

অধ্যাপক ইউনূস বলেছেন, ‘ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। 
তিনি বলেছেন, এই উৎসবকে স্মৃতিময় করে রাখতে বিশেষ স্মরণিকা ‘চৌকস’ প্রকাশের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেছেন, ‘জাতীয় পর্যায়ে এই বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আমাদের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মানসিকতা সৃষ্টি করতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।’

প্রধান উপদেষ্টা ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক-এই কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat