×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৫৬৫৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলার  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ত্রিনিদাদ এন্ড টোবাগোর নতুন যৌথ সামরিক মহড়াকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করে এর নিন্দা করেছেন।

ক্যারিবীয় অঞ্চলে দেশটির সশস্ত্র উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন । কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

কারাকাস  বলেছে, এই অঞ্চলে সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলা মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। তবে বাস্তবিক সেগুলো বামপন্থী নেতা মাদুরোকে উৎখাতের একটি চক্রান্ত।

এক মাসেরও কম সময়ের মধ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ এন্ড টোবাগো পরিচালিত দ্বিতীয় যৌথ প্রশিক্ষণ মহড়া।

অক্টোবরে, একটি মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আরেক দফা অনুশীলন মহড়ার জন্য ত্রিনিদাদে ভেনিজুয়েলার ফায়ারিং রেঞ্জের মধ্যে চার দিনের জন্য নোঙর করে। ভেনিজুয়েলার সরকার একে ‘উস্কানি’ বলে অভিহিত করে।

শনিবার কারাকাসে এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘ত্রিনিদাদ এন্ড টোবাগো সরকার আবারও দায়িত্বজ্ঞানহীন মহড়ার ঘোষণা দিয়েছে, সুক্রে রাজ্যের উপকূলে তার জলসীমায় সামরিক মহড়ার ব্যবস্থা করেছে যা ভেনিজুয়েলার মতো একটি প্রজাতন্ত্রের জন্য হুমকিস্বরূপ, যারা নিজেদেরকে কারো  হুমকির সম্মুখীন হতে দেয় না।’

সাম্প্রতিক সপ্তাহগুলোয় মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছে এবং মাদক চোরাচালানের অভিযোগে ২১টি নৌকায় হামলা চালিয়ে কমপক্ষে ৮০ জনকে হত্যা করেছে।

অবশ্য যারা তাদের লক্ষ্যবস্তুতে ছিল তারা যে পাচারকারী ওয়াশিংটন তার কোনো প্রমাণ দেয়নি।  মানবাধিকার পর্যবেক্ষক গোষ্ঠীগুলো এসব হামলা ‘অবৈধ’ বলে  অভিহিত করেছে।

মঙ্গলবার, একটি মার্কিন বিমানবাহী বাহক স্ট্রাইক গ্রুপও এই অঞ্চলে পৌঁছেছে, যার ফলে কারাকাস ব্যাপক প্রতিশোধমূলক মোতায়েনের ঘোষণা দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বৃহস্পতিবার ‘আমাদের গোলার্ধের মাদক-সন্ত্রাসীদের’ লক্ষ্য করে একটি সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন, তবে এটি বিদ্যমান মার্কিন সামরিক মোতায়েনের থেকে কীভাবে আলাদা হতে পারে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat