×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ৪৫৬৫৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোববার দুপুরে রাজশাহী শহরের রানীবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভায় কথা বলেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তাই দ্রুত নির্বাচনী মাঠে নামতে হবে। 

সংসদ নির্বাচন নিয়ে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে প্রচারণা কমিটি গঠনের সভায় তিনি এসব কথা বলেন। আজ রোববার দুপুরে রানীবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় মিনু বলেন, দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম আসন এটি। সদর আসনের ৩০টি ওয়ার্ডে শক্ত নির্বাচনী কমিটি গঠন করতে হবে। সেইসঙ্গে মিডিয়া ও প্রচারণা কমিটিসহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব কমিটি দ্রুত করা তাগিদ দেন তিনি। 
তিনি বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন ও গণতান্ত্রিক দল। ধানের শীষ প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ। দলে প্রতিযোগিতার রয়েছে কিন্তু কোনো প্রতিহিংসা নাই। এ জন্য যে যেখানে গেলে কোনো প্রশ্ন থাকবে না তাকে সেখানেই কাজে লাগাতে হবে। 

আজ থেকে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে যেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার পরামর্শ দেন মিনু। এদিকে প্রধান অতিথি ও বিএনপির প্রার্থীর কথা শুনে উপস্থিত নেতৃবৃন্দ তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

রাজশাহী মহানগর বিএনপি এ সভার আয়োজন করে। মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat