×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ৩২৪৩৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমবার রাজধানীর মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল মিলনায়তনে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন পরিবেশ উপদেষ্টা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ই-পারিবারিক আদালত বর্তমান সরকারের বিচার ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার একটি কার্যকর উদ্যোগ। 

তিনি আরো বলেন, বিচারপ্রার্থী জনগণ, বিচারক ও আইনজীবীদের জন্য ই-পারিবারিক আদালত অনেক বেশি সহায়ক হবে, এতে সময়, অর্থ ও যাতায়াতের কষ্ট লাঘব হবে। ই-পারিবারিক আদালত নারী ও শিশুর জন্য সবচেয়ে বেশি সহায়ক হবে।

আজ সোমবার রাজধানীর মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল মিলনায়তনে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় রিজওয়ানা হাসান আরো বলেন, ই-পারিবারিক আদালত স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করতে সহায়ক হবে। তিনি আশা করেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে জনগণ আরো বেশি এর সুফল পাবে।

তিনি বলেন, ডিজিটালাইজেশনের অনেক সুফল রয়েছে, পৃথিবীতে যেসব দেশ ডিজিটালাইজেশন হয়েছে, তারা তত বেশি সমৃদ্ধ হয়েছে। ই-পারিবারিক আদালত বিচার প্রার্থীদের ওয়ান স্টপ সার্ভিস প্রদান করবে। ই-পারিবারিক আদালত কার্যকর করতে আইনজীবীদের সহযোগিতার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। স্বাগত বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat