×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ৩২৪৩৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের একটি সিদ্ধান্ত অসংখ্য মানুষের ভাগ্য নির্ধারণ করে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মক্ষেত্রে গতিশীলতা, সেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নে তার কর্মদক্ষতা, নেতৃত্ব ও অঙ্গীকারকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এই দুই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা এবং সহযোগিতা আমার কাজকে সহজ করেছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির যে প্রচেষ্টা আমরা একসঙ্গে চালিয়েছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আজকে বিদায় অনুষ্ঠান নয়, কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে উপদেষ্টা আসিফ মাহমুদ যে দিকনির্দেশনা প্রদান করেছেন, তা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি ও স্বচ্ছতা এনেছে।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শুধুই একজন উপদেষ্টা নয়, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, উপদেষ্টার ক্যারিশমাটিক লিডারশীপ এবং ফটোজেনিক মেমোরি, যা কর্মক্ষেত্রে প্রতিটি কাজে পরিলক্ষিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat