×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ৪৩৫৪৩৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সিএ প্রেস উইং
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে একটি আলাদা আইন করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশনা দেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়ে বলেন, এ ধরনের জালিয়াতি রোধে জরুরি ভিত্তিতে নতুন আইন করা হবে।

প্রেস সচিব জানান, বাংলাদেশের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক। এটা একটা জালিয়াতির সমুদ্র বলা চলে। এত ব্যাপক হারে জালিয়াতি হচ্ছে, বাংলাদেশের সুনাম বিভিন্ন দেশে নষ্ট হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের দেশের একটা বড় জালিয়াত চক্র, অনেক মানুষকে ঠকাচ্ছে, ঠকিয়ে ভিসাও জালিয়াতি করছে। এর ফলে অনেক দেশে আমাদের নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। জালিয়াতিকে কীভাবে রোধে একটি আলাদা আইন করতে আজকে প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। 

তিনি বলেন, খুব জরুরি ভিত্তিতে এই আইন করা হবে, যাতে বাংলাদেশে অনলাইনে বা এআই সফটওয়্যার ব্যবহার করে যারা জালিয়াতি করছে, তাদের বিষয়ে সুস্পষ্ট শাস্তি থাকে, যত রকম ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো যেন আইনে থাকে।

উপদেষ্টা পরিষদের সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা মারা গেছে তাদের মধ্যে ৩৬ জনকে ২০ লাখ টাকা ও আহতদের ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat