×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৯
  • ৬৫৭৬৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
বগুড়া জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকালে শহরের টিটু মিলনায়তনে জেলা কৃষকদলের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। 

জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর এনামুল হক সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান। 

বিশেষ অতিথির ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, কৃষকদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, জেলা বিএনপির উপদেষ্টা ডা. মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে কৃষির ভিত্তি রচনা করেছিলেন। তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষি ঋণ ও বিমার সুবিধা দেয়া হবে। কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে সরকারী সহায়তা দেওয়া হবে যাতে দুর্নীতি না হয়। কৃষি কার্ডের মাধ্যমে মেসেজ দিয়ে আগাম ঝড় ও বৃষ্টির পূর্ব আভাস দেয়া হবে।

তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে নির্বাচন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ আসনে বিপুল ভোটে তারেক রহমানকে নির্বাচিত করতে হবে। যারা ধর্মের নামে ইসলামকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। কেন দল ধর্মকে নিয়ে কোন অপপ্রচার চালিয়ে ভোট চাইলে তাদের প্রতিহত করতে হবে।

আলোচনা সভায় শুরুতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat