×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ২১৩২২৩৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বয়স্ক নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

তারা বলেন, গণমাধ্যমের মানবিক ভূমিকা সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে বঞ্চিত বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধী মানুষদের চিহ্নিত করতে এবং তাদের সমস্যাগুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ‘সিচুয়েশন অব সিনিয়র সিটিজেনস অ্যান্ড পারসনস উইথ ডিজএবিলিটিস: দেয়ার চ্যালেঞ্জেস ইন দ্য কমিউনিটিস’ শীর্ষক এক মিডিয়া ক্যাম্পেইনে বক্তারা আজ এসব কথা বলেন।

দুর্বল গোষ্ঠী, বিশেষ করে প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপক সামাজিক অন্তর্ভুক্তির প্রচার (এসডিডিবি) প্রকল্পের সহায়তায় কারিতাস বাংলাদেশ-এর রাজশাহী আঞ্চলিক কার্যালয় এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশের সাবেক সভাপতি জার্ভার রোজারিও এবং রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবুল কালাম শহীদ।

সভায় সভাপতিত্ব করেন কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরুক টপ্পো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুন্সী ইসরাইল হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বয়োজ্যেষ্ঠ ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে অনুকূল সামাজিক ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম এবং দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা সর্বসম্মতভাবে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat