×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ৬৫৭৬৬৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি দেশে ঘটে যাওয়া সংস্কৃতির ওপর সহিংস আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের শিল্পী ও বিভিন্নস্তরের মানুষ এক কাতারে সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করে সমবেত কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘ও আমার দেশের মাটি’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান’, ‘মানুষ ছেড়ে খ্যাপা রে তুই’, ‘মানুষ হ’ মানুষ হ’, আবার তোরা মানুষ হ’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘আমার প্রতিবাদের ভাষা’সহ আরও কয়েকটি গান পরিবেশন করেন।

গানে গানে ছায়ানটের এ সংহতি-সমাবেশে সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat