×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ৩৬৫৫৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারে নেমেছে ‘ভোটের গাড়ি’। ‘সুপার কারাভান’ নামে পরিচিত ১০টি গাড়ির এই বহরটি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে গণভোট ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের গাড়ি’ দেশজুড়ে সফর করছে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২২ ডিসেম্বর ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্য নিয়ে বিশেষভাবে নকশা করা ‘ভোটের গাড়ি’ দেশব্যাপী যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফিতা কেটে ‘ভোটের গাড়ি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাড়িগুলোতে বিভিন্ন টিভিসি প্রদর্শন করা হচ্ছে। এতে ফেলানী হত্যা, আবরার ফাহাদ হত্যা, প্রতিবেশী দেশের প্রভাব ও নির্ভরশীলতার মতো ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। এসব উপস্থাপনার মাধ্যমে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat