×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৪৩৫৪৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হবে।

তিনি বলেন, দেশের চাবিকাঠি জনগণের হাতে ন্যস্ত। দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন ভোটে জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রয়োজন।

তিনি সোমবার বিকেলে রংপুর মহানগরীর বাহারদুর সিং মধ্যপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির ব্যালট পেপার সম্পর্কে বিস্তারিত কারিগরি তথ্য প্রদান করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, ভোটের মাধ্যমেই দেশের যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত হয়। নির্ধারিত ফরম ও নম্বর জেনে সঠিকভাবে ভোট প্রদান করতে হবে।

তিনি সচেতনভাবে ভোট দেওয়াকে নাগরিকদের দায়িত্ব উল্লেখ করে বলেন, ভোটের দিন কেন্দ্রে দু’ধরনের ব্যালট পেপার থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার।

এ সময় ভোটারদের শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য তিনি আহ্বান জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক আলমগীর কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat