×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০১-১৪
  • ৪৫৬৬৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমরা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছি না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। যে কোনো ধরনের উস্কানিতে কান না দেয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করিনি। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে মব (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করার চেষ্টা করে, তবে তার দায় তাকেই নিতে হবে।’

অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উস্কানিমূলক কথাবার্তা বলছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন,  যে কোনো ধরনের উস্কানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, ‘আমার এলাকার ভোটারদের প্রতি আহ্বান, নিজেদেরকে যে কোনো উস্কানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে, তারা অত্যন্ত সুশৃংখল ও শান্ত। কোনো প্ররোচনায় পা দেবে না। তবে নির্বাচন কমিশনারকে এসব বিষয় খেয়াল রাখার আহ্বান জানাই।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘পরিস্থিতি যেন আরও খারাপ হয়, সে জন্য কিছু প্রার্থী উস্কানিমূলক কথা বলছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।’

শুভেচ্ছা বিনিময়কালে মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat