×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০১-১৮
  • ৩৪৫৪৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাটার শারমিন আকতার এবং তিন বোলার নাহিদা আকতার, রিতু মনি ও রাবেয়া খানের বোলিং নৈপুন্যে জয় দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ দল।

আজ কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ নারী দল ২১ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ব্যাট হাতে শারমিন ৩৯ বলে ৬৩, বোলিংয়ে নাহিদা ৪টি ও রিতু ২টি উইকেট নেন। 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩ ওভারে ২৬ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আকতার ও জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা ৮ বল ও জুয়াইরিয়া ২৩ বল খেলে ১৭ রান করেন। 

চার নম্বরে নেমে ২ রানের বেশি করতে পারেনি অধিনায়ক নিগার সুলতানা। এতে ৬৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। 

এরপর চতুর্থ উইকেটে ৫৫ বলে ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন শারমিন ও সোবহানা মোস্তারি। 

হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে শারমিন ৩৯ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৩ রান করেন। সোবহানা ২৯ বলে ৩২ রানে আউট হলেও, শেষ দিকে স্বর্ণা আকতারের ১২ বলে ১৬ রানের সুবাদে ২০ ওভারে করে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাহি মাদহাভান ৩ উইকেট নেন। 

জবাব দিতে নেমে ৪১ বলে ৪২ রানের সূচনার পর পথ হারায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তিন বোলার নাহিদা-রিতু ও রাবেয়ার বোলিং নৈপুন্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান করে ম্যাচ হারে যুক্তরাষ্ট্র। এই তিনজন মিলে ৯ উইকেট শিকার করেন। 

৪ ওভার করে হাত ঘুরিয়ে স্পিনার নাহিদা ২৪ রানে ৪টি, পেসার রিতু ২৪ রানে ৩টি এবং স্পিনার রাবেয়া ৩৪ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন শারমিন। 

আগামী ২০ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat