×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৬-০১-২০
  • ৫৬৪৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেইজিং আজ মঙ্গলবার নিশ্চিত করেছে যে, চীনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'শান্তি বোর্ডে' যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে  বলেন, ‘চীন মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেয়েছে, তবে বেইজিং সেই আমন্ত্রণ গ্রহণ করবে কি না তা তিনি স্পষ্ট করেননি।

বোর্ডটি মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে। তবে এর সনদে এর ভূমিকা কেবল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে, এমন কোনো ইঙ্গিত নেই।

ওয়াশিংটন ট্রাম্পের সভাপতিত্বে গঠিত ওই বোর্ডে যোগ দিতে বিভিন্ন দেশের নেতাদের অনুরোধ করেছে। যাদের আনুরোধ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
 
গুও  বলেন, গত বছর চীন-মার্কিন সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীলতা অর্জন করেছে, যদিও বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশ একে অপরের পণ্যের ওপর একই রকম শুল্ক আরোপ করেছে।

সাংবাদিকদের বলেন গুও, ‘গত এক বছরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, তবে সামগ্রিকভাবে তা গতিশীল স্থিতিশীলতা বজায় রেখেছে।’

তিনি আরও বলেন, ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা উভয় পক্ষের জন্যই লাভজনক, অন্যদিকে সংঘর্ষ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat