×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-২৯
  • ৫৬৪৫৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘গান বাংলার' ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। ছবি: সংগৃহীত
বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার' ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান পৃথক দুটি আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সন্দিগ্ধ ব্যক্তি কৌশিক হোসেন তাপস দেশের বাইরে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজে বিঘ্ন সৃষ্টি হবে। তার পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কৌশিক হোসেন তাপসের বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা প্রয়োজন।
অনুসন্ধানকালে সন্দেহভাজন ব্যক্তি তাপসের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর বরাবর চিঠি পাঠানো হয়। অধিকাংশ চিঠির জবাব পাওয়া গেলেও সন্দেহভাজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথি প্রাপ্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর একাধিকবার চিঠি পাঠানো হলেও তা পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাপস ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য আয়কর নথি জব্দের প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat