×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০২-০৬
  • ৫৬৫৬৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুক্রবার দুপুরে সাভার পৌরসভার মাতৃ বাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় সংস্কার আর ইনসাফের বাংলাদেশ। ৫ আগস্টের পর তারা নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর জুলুমবাজদের দেখতে চায় না।

আজ শুক্রবার দুপুরে সাভার পৌরসভার মাতৃ বাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকার গঠন করতে পারলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত করা হবে উল্লেখ করে তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘আগামীতে যদি ঋণখেলাপি, চাঁদাবাজ আর জুলুমবাজরাই নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলে দেশের কোন পরিবর্তন হবে না। এজন্য মানুষ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করে নাই।’

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে আর দেশের নিয়ন্ত্রণ করবে জনগণ।’

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি’র প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপি’র আহ্বায়ক জুলকার নাইনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

এর আগে সংসদীয় এ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দলীয় নেতৃবৃন্দ তাদের কর্মী-সমর্থক নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat