×
ব্রেকিং নিউজ :
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন ভাইস প্রেসিডেন্টকে হত্যার হুমকির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ব্যবস্থা গ্রহণ কিউবার ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের, সমালোচনার মুখে সরালেন কলম্বিয়ায় খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে উলামা মাশায়েখ - ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ৭৮৬৮৭৭৯৯ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
ছবি: সিএনআই
আলমাহমুদ, উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দল মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়ায় ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় করেন।

সভাটি আজ ৭ ফেব্রুয়ারী বেলা ১১টায় উল্লাপাড়া বিজ্ঞান মোড়ে উল্লাপাড়া উপজেলা ওলামা মাশায়েখ কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা ওলামা মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল খালেক। সভায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ওলামা মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া-সলঙ্গা  আসনের দাড়িপাল্লা প্রতিকের কান্ডারী  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি তার বক্তব্যে বলেন, “দেশ ও মানুষের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক শাহজাহান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি  বাংলাদেশ খেলাফতে মজলিস সিরাজগঞ্জ জেলা  সহ-সভাপতিমুফতি মোহাম্মদ আমজাদ হোসেন, সহ বিভিন্ন পর্যায়ের ওলামা মাশায়েখ ও ইসলামি ব্যক্তিত্ববৃন্দ।
সভায় বক্তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান একজন যোগ্য ও গ্রহণযোগ্য নেতা। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat