×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২৬-০২-১১
  • ৬৫৭৬৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় মঙ্গলবার পৃথক দুটি স্থানে গুলিবর্ষণে ৯ জন নিহত হয়েছেন। ঘটনাগুলোতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সাত জন ও একটি বাসভবন  থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করেছে ফেডারেল পুলিশ। 

মন্ট্রিয়াল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ এলাকায় এই হত্যাকাণ্ডের জন্য দায়ী এক সন্দেহভাজনের লাশ পাওয়া গেছে। তার শরীরে স্বেচ্ছায় আঘাতের চিহ্ন রয়েছে।

আরসিএমপি এক বিবৃতিতে জানায়, এ ঘটনায় মোট ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বাকি ২৫ জনের আঘাত মারাত্মক নয়।

মঙ্গলবার বিকেলে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীর বিষয়ে সতর্কতা জারি করা হয়।

পুলিশ স্কুলে তল্লাশি চালিয়ে প্রথমে সন্দেহভাজন ছাড়া ছয় জনকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পায়।

স্কুলে গুলিবিদ্ধ আরও একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা আরেকটি স্থানে তল্লাশি চালিয়ে একটি বাসভবন থেকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

কানাডার গণমাধ্যমে হামলাকারী নারী বলে খবর প্রকাশিত হয়েছে। 

তবে আরসিএমপি’র এক বিবৃতিতে সন্দেহভাজন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

আরসিএমপি’র নর্দার্ন ডিস্ট্রিক্ট কমান্ডার কেন ফ্লয়েড বলেন, ‘পরিস্থিতি দ্রুত পরিবর্তিত ও জটিল হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ, জরুরি সেবা কর্মী ও স্থানীয় জনগণের দ্রুত সহযোগিতা আমাদের পদক্ষেপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘এটি আমাদের কমিউনিটির জন্য অত্যন্ত কঠিন ও আবেগঘন একটি দিন।’

টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার বৃহত্তম শহর ভ্যাঙ্কুভার থেকে এক হাজার ১০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat